বৃহষ্পতিবার, ২১ মে, ২০২৬

মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৪-২০২৬ সকাল ৯:৩

আগামী কয়েক দিনের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজারের বেশি সেনা পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধে একটি সমঝোতায় পৌঁছাতে ইরানের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। 

সেনা পাঠানোর বিষয়ে জানেন এমন মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ’ এবং অন্যান্য যুদ্ধজাহাজে করে প্রায় ৬ হাজার সৈন্য শিগগিরই এই অঞ্চলে প্রবেশ করবে। বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ এবং এর সাথে থাকা মেরিন কোর টাস্ক ফোর্স, ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের আরও প্রায় ৪ হাজার ২০০ সৈন্য চলতি মাসের শেষের দিকে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা আরও জানিয়েছেন, আগামী ২২ এপ্রিল ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই মধ্যপ্রাচ্যে আগে থেকেই মোতায়েন থাকা আনুমানিক ৫০ হাজার সৈন্যের সঙ্গে এই অতিরিক্ত সৈন্যরা যোগ দেবে। রয়টার্স জানিয়েছে, তারা এখনো স্বাধীনভাবে এই প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করতে পারেনি।

এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষের দিকে এগোচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, পরিস্থিতি এখন এমন অবস্থায় পৌঁছেছে যে যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা খুবই কাছাকাছি।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় এটা প্রায় শেষ। হ্যাঁ, আমি এটাকে শেষ হওয়ার খুব কাছাকাছি বলেই মনে করি।’

তবে যুক্তরাষ্ট্র চাইলে যেকোনো সময় ঘুরে দাঁড়িয়ে ইরানে আবারো হামলা অব্যাহত রাখতে পারে  ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আমি যদি এখনই সবকিছু গুটিয়ে নিই, তাহলে তাদের (ইরান) দেশ পুনর্গঠন করতে ২০ বছর সময় লাগবে, আর আমাদের কাজ এখনও শেষ হয়নি।’

Parisreports / Parisreports

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলার পরিকল্পনা

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

ইরান যুদ্ধে হিসেবের চেয়ে দ্বিগুণ ব্যয় যুক্তরাষ্ট্রের

পশ্চিমবঙ্গের নির্বাচন: বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি

হরমুজ প্রণালি পাড়ি দিল প্রথম এলএনজিবাহী ট্যাংকার

ইরানের সঙ্গে ষড়যন্ত্রের দায়ে বাহরাইনে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

ইসরায়েলের পাঠানো আয়রন ডোমেও রক্ষা পায়নি আমিরাত