বুধবার, ১৭ জুন, ২০২৬

হাতিরঝিলে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-২-২০২৫ রাত ৮:২

রাজধানীর হাতিরঝিল থানার মহানগর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে মোটরসাইকেলটির চালক রায়হান জাবিরের (১৬) মৃত্যু হয়েছে। নিহত রায়হান দক্ষিণ বনশ্রী মডেল স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত পৌনে আটটায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে নয়টায় মারা যায় সে।

তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু ইনসা আবির সানি জানায়, বিকাল ৪ টার দিকে হাতিরঝিল থানার মহানগর বাসস্ট্যান্ড এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক রায়হানকে ধাক্কা দেয়। খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রায়হান। সে রামপুরা দক্ষিণ বনশ্রী এলাকায় পরিবারের সাথে থাকতো।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাতিরঝিল থেকে আহত অবস্থায় এক স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগে মারা যায় সে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।আমরা সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

Parisreports / Parisreports

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে

রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি