বুধবার, ১৭ জুন, ২০২৬

রাজধানীতে বসেছে ৬৫ চেকপোস্ট, যৌথ বাহিনীর ‘ব্লক রেইড’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-২-২০২৫ রাত ১০:১৫

রাজধানীতে অস্ত্রের মুখে ছিনতাই, চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে তৎপর হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত দুই দিনে নগরজুড়ে বসানো হয়েছে অন্তত ৬৫টি চেকপোস্ট। অপরাধীদের ধরতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনীর এবং বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থার সহযোগিতায় যৌথ অভিযানে বিভিন্ন স্থানে শুরু হয়েছে ব্লক রেইড।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, গত রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা নিশ্চিতে ডিএমপির ৫০০টি টহল দল দায়িত্ব পালন করেছে। এসময় ২৪৮জনকে গ্রেফতার করা হয়েছে। টহল দলের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির সাতটি, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) চারটি ও র‌্যাবের ১০টি টহল দল দায়িত্ব পালন করে।

এদিকে ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, তারা ব্যাপক অভিযান শুরু করেছেন। চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা করে অভিযান পরিচালনা করছেন। 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিজয় সরণীতে ঢাকা মহানগরের বিশেষ অভিযান পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

Parisreports / Parisreports

সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে

রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার