বেসরকারি নিরাপত্তা কর্মীদের দেয়া হলো গ্রেফতারের ক্ষমতা
ঈদে আবাসিক এলাকা ও শপিংমলগুলোর নিরাপত্তায় নিয়োজিত বেসরকারি কর্মীরা পুলিশের সহযোগী ‘অক্সিলিয়ারি ফোর্স’ হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন ডিএমপি শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, এক্ষেত্রে বেসরকারি নিরাপত্তা বাহিনীর প্রধানকে গ্রেফতারের অনুমতি দেয়া হয়েছে।
শনিবার (৮ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, ঈদ উপলক্ষ্যে মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান গভীর রাত পর্যন্ত খোলা থাকবে। এক্ষেত্রে পুলিশের সহযোগী হিসেবে বেসরকারি নিরাপত্তাকর্মীরা কাজ করবে।
মব জাস্টিস নিয়ে তিনি বলেন, কারও বাসাবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো যাবে না। সন্দেহজনক কিছু মনে হলে পুলিশকে জানাতে হবে। আইন হাতে তুলে নেয়াদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।
এ সময় ঈদে বাড়ি যাওয়ার সময় ঢাকাবাসীকে বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার দিকে খেয়াল রাখার অনুরোধও জানান তিনি।
Parisreports / Parisreports
সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা
সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার
বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি