শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

অস্ট্রেলিয়ায় বিদ্যুৎবিহীন ১ লাখ ২০ হাজারের বেশি বাড়িঘর


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১-৩-২০২৫ দুপুর ৩:১৩

মৌসুমী ঘূর্ণিঝড় আলফ্রেডের আঘাতে অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল প্রদেশ নিউ সাউথ ওয়েলসের ১ লাখ ২০ হাজারেরও বেশি বাড়িঘর-দপ্তর-বাণিজ্যকেন্দ্র বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি নিম্নচাপ থেকে উদ্ভূত হওয়ার পর ৫ দিনে ৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে গত শনিবার নিউ সাউথ ওয়েলসের উপকূলে আছড়ে পড়ে আলফ্রেড। তারপর গত তিন দিন ধরে নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন শহরে শুরু হয়েছে ঝোড়ো হাওয়াসহ প্রবল বর্ষণ। রোববার ঝোড়ো হাওয়া ও আকস্মিক বন্যায় ৬১ বছর বয়স্ক এক ব্যক্তি ভেসে গেছেন।

আজ মঙ্গলবার থেকে অবশ্য উপকূলবর্তী কুইন্সল্যান্ডসহ বিভিন্ন শহর-গ্রামে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার বেগ কমে এসেছে তবে আবহাওয়া পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি এবং এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে ১ লাখ ২০ হাজারেরও বেশি বাসভবন-দপ্তর-বাণিজ্যকেন্দ্র।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুইন্সল্যান্ড। বিদ্যুৎবিহীন ১ লাখ ২০ হাজারের বেশি ভবনের মধ্যে ১ লাখ ১৮টিই এই শহরের।

বিদ্যুৎবিহীন বাড়িঘরে ইতোমধ্যে সংযোগ পুনঃস্থাপনের কাজ শুরু করেছে নিউ সাউথ ওয়েলসের বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি এনার্জিএক্স। এক বিবৃতিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, আগামী শুক্রবারের মধ্যে ৯৫ শতাংশ বাড়িঘরে বিদ্যুৎ পুনঃসংযোগের লক্ষ্য নেওয়া হয়েছে।

“আমাদের ২০ হাজারেরও বেশি কর্মী বর্তমানে মাঠে কাজ করছে। আবহাওয়া পরিস্থিতিরও উন্নতি হচ্ছে। আমরা আশা করছি শিগগিরই বিদ্যুৎবিহীন সব ভবনে পুনঃসংযোগের কাজ শেষ করতে পারব,” বলা হয়েছে এনার্জিএক্সের বিবৃতিতে।

Parisreports / Parisreports

তারেক রহমানকে ফোন করে মোদির অভিনন্দন

মধ্যপ্রাচ্যে বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে যা বলছে বৈশ্বিক গণমাধ্যম

শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যায় ১২ জনের ফাঁসি

থাইল্যান্ডে বড় জয় পেলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন

ফ্রান্সের কাছ থেকে শতাধিক যুদ্ধবিমান কিনছে ভারত

ওয়াশিংটন হামলা চালালে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু হবে রোববার

নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় ৩১ জন নিহত

আঞ্চলিক যুদ্ধের সতর্কতার মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

২ বছর পর রাফাহ ক্রসিং খুলছে ইসরায়েল