হাসপাতালে ভর্তি অভিনেত্রী ভাগ্যশ্রী
বড় দুর্ঘটনার কবলে বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী। সালমান খানের বিপরীতে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে সাড়া ফেলেছিলেন তিনি। বৃহস্পতিবার হঠাৎ ছড়িয়ে পড়ে তার হাসপাতালের ছবি। দেখা যায়, চোখ বুজে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী। তার হাতে ক্যানোলা, কপালে ওষুধ লাগিয়ে দিচ্ছেন চিকিৎসক।
জানা গেছে, পিকলবল খেলার সময়ে চোট পান ভাগ্যশ্রী। এ সময় অভিনেত্রীর কপালে গভীর ক্ষত তৈরি হয়। এই ক্ষত সারাতে ১৩ টি সেলাই পড়েছে ভাগ্যশ্রীর। অভিনেত্রীর আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে অভিনেত্রীর কপালে ব্যান্ডেজ বাঁধা।

ভাগ্যশ্রীর ছবি দেখে আঁতকে উঠেছেন তার অনুরাগীরা। একজন লিখেছেন, ‘দ্রুত সেরে উঠুন দয়া করে। নিশ্চয়ই নজর লেগেছে বলে এই পরিণতি।’
১৯৮৯ সালে সালমান খানের বিপরীতে অভিনয় করেছিলেন ভাগ্যশ্রী। বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল সেই ছবি। তবে চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। পরিবার ও সংসারে মন দিয়েছিলেন। ২০২১ সালে কঙ্গনা রনৌতের ‘থালাইভি’ ছবিতে ফের প্রত্যাবর্তন করেন ভাগ্যশ্রী।
Parisreports / Parisreports
চিকিৎসককে ফাঁদে ফেলে মারধর ও লুট
‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, আমার ভালো লাগেনি’
শরীফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ
নীল সমুদ্রের পাড়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব
বিজয়কে ১০০ বার বিয়ের প্রস্তাব নিয়ে বিতর্ক
ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি
১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল
নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের
ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী
‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে