আমিরের নতুন প্রেমিকা গৌরির পরিচয় জানা গেল
বলিউড তারকা আমির খান শুক্রবার (১৪ মার্চ) ৬০ বছরে পা রাখছেন। তবে জন্মদিনের আগেই তার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় নিয়ে আলোচনার কেন্দ্রে তিনি। সম্প্রতি, গৌরী স্প্র্যাটের সঙ্গে তার সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় জন্মদিনের অনুষ্ঠানে আমির খান প্রথমবারের মতো গৌরীকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেন। তিনি জানান, তার পরিবার নতুন সঙ্গীকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে। শুধু তাই নয়, তিনি গৌরীকে বলিউড সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন।
ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ডেকান হেরাল্ড’-এর এক প্রতিবেদনে গৌরী স্প্র্যাট বলেন, আমিরের পরিবার আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছে। তারা আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে, যা আমার জন্য বিশেষ অনুভূতি। আমির জানান, গৌরীকে তিনি ২৫ বছর ধরে চেনেন, তবে সম্প্রতি তাদের মধ্যে সম্পর্ক নতুন করে গভীর হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, তারা ১৮ মাস ধরে সম্পর্কে রয়েছেন।
জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়ে আমির বলেন, গৌরীর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করুন এবং ছবি তোলার ব্যাপারে সংযত থাকুন। সে এখনও বলিউডের উন্মাদনার সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠেনি। তিনি আরও বলেন, গৌরী তার তারকাখ্যাতি নিয়ে চিন্তিত নন, কারণ তিনি খুব বেশি সিনেমা দেখেননি। তবে ‘লগান’ ও ‘দঙ্গল’ তার দেখা সিনেমাগুলোর মধ্যে রয়েছে।
হাস্যরসের ছলে আমির খান বলেন, ৬০ বছর বয়সে বিয়ে করা আমাকে মানায় কি না, জানি না। তিনি আরও জানান, তার সন্তানেরা এই সম্পর্ক নিয়ে খুশি এবং বলেন, আমি সৌভাগ্যবান যে আমার প্রাক্তন স্ত্রীদের সঙ্গে এখনো ভালো সম্পর্ক বজায় আছে।
Parisreports / Parisreports
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
জেন্ডায়ার কানের দুলে ২৭০০ বছরের পুরোনো ইরানি অলংকার
নতুন প্রেমে মজেছেন মালাইকা!
১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন
অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন