সড়কে একদিনেই ঝরলো ১৮ প্রাণ
সারাদেশে সড়ক দুর্ঘটনায় একদিনে অন্তত ১৮ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের ৮ জেলায় এসব দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত মানুষ।
প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী :
টাঙ্গাইল
মধুপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ছাড়া আশেকপুর বাইপাস এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালকসহ দুই জন নিহত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) এসব ঘটনা ঘটে।
চাঁদপুর
চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রাজশাহী
রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার কাওরানবাজার এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
কুমিল্লা
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন। রোববার দুপুর ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বরিশাল
বরিশালের মুলাদীতে ইটভাটার জন্য লাকড়ি নিয়ে রওনা দেয়া অবৈধ টমটমের চাপায় এক কিশোর নিহত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে মুলাদীর প্রত্যন্ত নোমরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাবনা
পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানচালকসহ আরও দুইজন। শনিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার তেলকুপি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা
রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আপন (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
Parisreports / Parisreports
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু