শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সড়ক অবরোধের আশঙ্কা

গাজীপুরে ঈদের আগে বেতন অনিশ্চিত ২৭ কারখানায়


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৩-২০২৫ দুপুর ১০:৫৬

শিল্প অধ্যুষিত গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধসহ নানা আন্দোলন-সংগ্রামের পরও এবার ঈদুল ফিতরের আগে অন্তত ২৭টি কারখানায় শ্রমিকদের বেতন পরিশোধে অনিশ্চিয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় ঈদযাত্রায় সড়ক অবরোধের ঘটনা ঘটলে মানুষের ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শিল্প পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গাজীপুরে ঈদের আগে ৯২ ভাগ কারখানায় বেতন পরিশোধ করতে সক্ষম হয়েছে কারখানা কর্তৃপক্ষ। এখনো বেতন পরিশোধ করতে পারেনি ২৭টি কারখানা। বিজিএমইএ নেতারা বলছেন, আগামী দুই দিনের ভেতর বেশির ভাগ কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে।

বকেয়া পাওনাসহ নানা দাবিতে গাজীপুরে শ্রমিকরা প্রায়ই আন্দোলনে নামছেন। প্রতিদিনই জেলার কোথাও না কোথাও আন্দোলন, সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এক পরিসংখ্যানে দেখা গেছে, গত ৫ আগস্টের পর গাজীপুরে অন্তত ৯৫ বার মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। পবিত্র রমজান মাসে এ আন্দোলন আরও বেগবান হয়।

গত মঙ্গলবার (২৫ মার্চ) গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে শ্রমিকেরা সকাল সাড়ে সাতটা থেকে এক ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে শ্রমিকরা সড়ক থেকে সরে যান। উপজেলার টপস্টার এলাকায় হ্যাগ নিট-ওয়্যার নামের কারখানায় এ শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।

তার আগের দিন ২৩ মার্চ কালিয়াকৈরে বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মৌচাক ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। এসময় এক বিএনপি নেতার নেতৃত্বে বহিরাগতদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে ঘটনাস্থলে ১০-১২ জন শ্রমিক আহত হন।

শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষের ইন্ধনে ওই এলাকার বহিরাগত সন্ত্রাসীদেরকে এনে শ্রমিকদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এসময় ১০-১২ জন শ্রমিক আহত হন। এছাড়া একই দিন বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে বিআইবিএস কারখানার শ্রমিকরা  ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে যৌথবাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন।

Parisreports / Parisreports

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭