ডাইনির মতো হাসেন শ্রদ্ধা, সেজন্যই সুযোগ পান সিনেমায়!
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর অভিনীত স্ত্রী ও স্ত্রী টু দারুণ পছন্দ করেছেন দর্শকরা। সিনেমায় শ্রদ্ধা কাপুরের অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছিল। এমনকী বক্স অফিসেও ভালো আয় এনে দিয়েছে এই দুইটি ছবি।
তবুও সম্প্রতি এক মন্তব্যের কারণে সিনেমার প্রযোজক দীনেশ নিজানের ওপর ভীষণ বিরক্ত শ্রদ্ধার অনুরাগীরা। তিনি বলেছেন, শ্রদ্ধা কাপুর ডাইনির মতো হাসেন। এই কারণে তাকে স্ত্রী সিনেমায় কাস্ট করা হয়।
কোমল নাহাটার সঙ্গে একান্ত কথোপকথনে অমর কৌশিক বলেন, ‘শ্রদ্ধার কাস্টিং (কৃতিত্ব) পুরো দীনেশ বিজনের প্রাপ্য। তিনি শ্রদ্ধার সঙ্গে একটি ফ্লাইটে আসছিলেন এবং বিমানে তার সঙ্গে দেখা করেছিলেন। তিনি আমাকে এসে বলেন যে, অমর শ্রদ্ধা বলে যে মেয়েটি আছে, সে পুরো ডাইনির মতো হাসে। দুঃখিত শ্রদ্ধা। তিনি এমনই কিছু বলেছিলেন। শব্দটা ডাইনিই ছিল, নাকি অন্য কিছু, আমি নিশ্চিত নই। তাই তার (শ্রদ্ধা কাপুর) সঙ্গে দেখা হলে, প্রথমেই আমি তাকে হাসতে বলেছিলাম।’
দীনেশ বিজনের এই বক্তব্যে ক্ষেপেছেন অভিনেত্রীর অনুরাগীরা। তারা সামাজিক মাধ্যমে অমর কৌশিক ও দীনেশ বিজনের বিরুদ্ধে নানা মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘প্রথমে আপনি তার নামে ছবির প্রচার করলেন, কোটি টাকা উপার্জন করলেন এবং তারপরে তাকে নিয়েই মস্করা করছেন।’
একইসঙ্গে আরেক ব্যবহারকারী লিখেছেন- ‘এই নারীবিদ্বেষী পুরুষরা কখনোই তাদের কাজ এবং অভিনয়ের প্রশংসা করবে না, কিন্তু দেখুন তারা কীভাবে কথা বলছে।’ তৃতীয় একজন লিখেছেন, ‘জঘন্য মানসিকতা। এদের নামে মামলা করা উচিত।’
ব্যবসার দিক থেকে বক্স অফিসে ভালো ফল করেছে স্ত্রী ২। ছবিটি দারুণ সফল হয়েছিল। ভারতীয় বাজারেই প্রায় ৫৯৭ কোটি রুপি আয় করেছিল এই সিনেমা।
ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও এবং অপারশক্তি খুরানা।
Parisreports / Parisreports
চিকিৎসককে ফাঁদে ফেলে মারধর ও লুট
‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, আমার ভালো লাগেনি’
শরীফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ
নীল সমুদ্রের পাড়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব
বিজয়কে ১০০ বার বিয়ের প্রস্তাব নিয়ে বিতর্ক
ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি
১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল
নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের
ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী
‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে