শনিবার, ১৬ মে, ২০২৬

বিপুল মানুষের অংশগ্রহণে প্লেস দে লা রিপাবলিকে জেগে উঠল প্রতিবাদের সুর

গাজায় গণহত্যার প্রতিবাদে প্যারিসে সাফ-এর বিক্ষোভ সমাবেশ


সাইফুল ইসলাম রনি photo সাইফুল ইসলাম রনি
প্রকাশিত: ১৫-৪-২০২৫ সকাল ৪:৩১

ফিলিস্তিনে চলমান ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন এবং গণহত্যার বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক ‘প্লেস দে লা রিপাবলিক’ চত্বরে রোববার (১৩ এপ্রিল) এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানবিক ও ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে ‘সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)’ সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।

দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসীসহ বিভিন্ন দেশের শত শত নাগরিক অংশগ্রহণ করেন। প্ল্যাকার্ড, ব্যানার, প্রতিবাদী স্লোগান এবং চোখে জ্বলন্ত মানবিক আবেদন নিয়ে সমবেত হন তারা।

গাজায় যুদ্ধ ও বর্বর হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বলেন “ইসরায়েলের ধারাবাহিক আগ্রাসন ও গণহত্যার নেপথ্যে রয়েছে সাম্রাজ্যবাদী শক্তিগুলোর সক্রিয় মদদ। এই মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ব বিবেকের জাগরণ এখন সময়ের দাবি।”

সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ফ্রান্স, বাংলাদেশ ও অন্যান্য দেশের মানবাধিকারকর্মী, রাজনৈতিক সংগঠক এবং সচেতন নাগরিকরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “গাজায় প্রতিনিয়ত নিরীহ মানুষ মারা যাচ্ছে, ঘরবাড়ি ধ্বংস হচ্ছে, শিশুদের ভবিষ্যৎ ছিনিয়ে নেওয়া হচ্ছে। বিশ্ব এখন আর নিশ্চুপ থাকতে পারে না। মুসলিম দেশগুলোর পাশাপাশি মানবিক মূল্যবোধে বিশ্বাসী প্রতিটি রাষ্ট্রের উচিত ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া।”

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে প্যারিসে মিছিল-সমাবেশBanglaTelegram.net

 

নয়ন এনকে তার বক্তব্যে বলেন, “গাজায় যে নির্মম হত্যাযজ্ঞ চলছে, তা দেখে একজন মানবিক মানুষ হিসেবে নিরব থাকা অসম্ভব। তাই আমরা রাস্তায় নেমেছি। আমরা চাই এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার নিশ্চিত হোক।”

তিনি কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য সাফ-এর সব সদস্য, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি এই প্রতিবাদ অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

সমাবেশের পুরোটা জুড়েই প্রতিধ্বনিত হয় একটি আহ্বান— গাজা যেন বেঁচে থাকে, ফিলিস্তিন যেন স্বাধীন হয়, আর মানবতা যেন আবার জয়ী হয়।

Parisreports / Parisreports

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

ইরান যুদ্ধে হিসেবের চেয়ে দ্বিগুণ ব্যয় যুক্তরাষ্ট্রের

পশ্চিমবঙ্গের নির্বাচন: বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি

হরমুজ প্রণালি পাড়ি দিল প্রথম এলএনজিবাহী ট্যাংকার

ইরানের সঙ্গে ষড়যন্ত্রের দায়ে বাহরাইনে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

ইসরায়েলের পাঠানো আয়রন ডোমেও রক্ষা পায়নি আমিরাত

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

অচলাবস্থা কাটিয়ে ইরানের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু