‘সেই দৃশ্যে শুটিংয়ের পর শরীর কাঁপছিল, বমি হচ্ছিল’
২০১৯ সালে মুক্তি পায় হিন্দি ওয়েব সিরিজ ‘কাফির’। সেখানে এক নিরীহ পাকিস্তানি নারীর চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের দিয়া মির্জা। সেই সিনেমার চলচ্চিত্র সংস্করণ এবার আসতে চলেছে।
সিনেমার গল্পপটে, সেই নারী ভুলবশত ভারত-পাকিস্তান সীমান্ত পার করে ফেলে। তারপরে তাকে জঙ্গি মনে করে আটক করা হয় ভারতে। এই ছবিরই ধর্ষণের একটি দৃশ্য নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন দিয়া। জানান, সেই দৃশ্যে কাজ করার পর খুবই বাজে অভিজ্ঞতা হয় অভিনেত্রীর।
দিয়া মির্জা বলেন, ‘মনে আছে ধর্ষণের দৃশ্যের শুটিং। খুব কঠিন ছিল। শুটিং হয়ে যাওয়ার পরে আমার সারা শরীর কাঁপছিল। বমিও হয়েছিল, মনে আছে। পুরো দৃশ্যের শুটিং-এর পরে অসুস্থ বোধ করছিলাম। শারীরিকভাবে ও মানসিকভাবে এই দৃশ্য এতটাই বেদনাদায়ক ছিল। ধর্ষণের দৃশ্যের তীব্রতা সাংঘাতিক। অনুভব করা যায় সেটা।’
হিমাচল প্রদেশে শুটিং হয়েছিল এই ছবির বেশিরভাগ দৃশ্যের। দিয়ার কথায়, ‘বেশ কিছু কঠিন মুহূর্ত ছিল এই ছবির শুটিং-এ। খুব সুন্দর পরিবেশে শুটিং করছিলাম আমরা। হিমাচলে ৩৬০ পাতার চিত্রনাট্যের শুটিং আমরা ৪৫ দিনে শেষ করেছিলাম। তাই শুটিং-এর মাঝে মাত্র ১৫-১৮ মিনিট বিরতি পেতাম। খুবই কঠিন ছিল সবটা। তবে এই ধরনের গল্প সচরাচর বলা হয় না। তাই এই সিরিজ বা ছবি আমাদের কাছে একটি জয়।’
সত্য ঘটনা অবলম্বনেই নাকি তৈরি এই ছবি। ধর্ষণের শিকার সেই নারীর জায়গায় বারবার নিজেকে বসিয়ে ভেবেছিলেন দিয়া। তাই এই ছবির পরে মনের ওপরেও প্রভাব পড়েছিল তার।
Parisreports / Parisreports
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
জেন্ডায়ার কানের দুলে ২৭০০ বছরের পুরোনো ইরানি অলংকার
নতুন প্রেমে মজেছেন মালাইকা!
১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন
অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন