আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ
দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মিছিল ও বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৮ মার্চ) বিকেলে উত্তরার বিএনএস সেন্টারের সামনে থেকে মিছিল শুরু হয়।
জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের ব্যানারে মিছিলে অংশ নেন শতাধিক মানুষ। মিছিলটি হাউজ বিল্ডিং এলাকা ঘুরে জসিমউদদীন এভিনিউয়ে যায়। সেখান থেকে রাজলক্ষ্মীর সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
আয়োজকরা জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যপারে অন্তর্বর্তী সরকারের কোনো রকম কঠোর তৎপরতা দেখা যাচ্ছে না। যার কারণে প্রায়ই তারা জনসমক্ষে মিছিল করছে রাজধানীসহ বিভিন্ন জায়গায়। এসব অপতৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান ছাত্র-জনতা।
এ সময় দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। একই সঙ্গে আজ উত্তরায় আওয়ামী লীগের ব্যানারে যারা মিছিল করেছে তাদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।
জুলাই অভ্যুত্থানের উর্বর ভূমি উত্তরায় গণহত্যায় জড়িত কাউকে রাজনীতি করার সুযোগ দেয়া হবে না বলেও জানান তারা৷
Parisreports / Parisreports
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের
৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে
ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন
চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান
যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না