সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

১৬৬ প্রস্তাবের ১৪৭টিতে একমত খেলাফত মজলিস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৪-২০২৫ রাত ১১:৩

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দল। যেখানে ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৪৭টি প্রস্তাবে একমত হয়েছে খেলাফত মজলিস। দ্বিমত পোষন করেছে ১৫টি প্রস্তাবে আর আংশিক একমত ৪টি প্রস্তাবে।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় দলটির সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে আসেন। এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ’সহ বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানরা উপস্থিত ছিলেন।

সভা শেষে দলটি সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ জানান, সংবিধানের মূল নীতি থেকে বহুত্ববাদ শব্দ বাদের বিষয়ে জোর প্রস্তাব্ করেছি। এর বদলে ‘বহু মত’ ব্যবহার করা যেতে পারে। প্রাদেশিক সরকারের বিষয়েও দ্বিমত প্রকাশ করেন তারা। এছাড়া স্থানীয় সরকারকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে খেলাফত মজলিশ।

নির্বাচন ইস্যুতে দলটির পক্ষ থেকে জানানো হয়, ফ্যাসিস্ট সরকারে যারা দোষী, তাদের বিচার ও প্রয়োজনীয় সংস্কার আগে দৃশ্যমান হওয়ার আগে নির্বাচন চায় না তারা। আর নাগরিক কমিটিতে ছাত্রদের রাখা নিয়ে দ্বিমত পোষণ করা হয়েছিলো বলেও জানান তারা। কারণ এতে তাদের লেখাপড়ার ব্যাঘাত ঘটবে বলে উল্লেখ করেন তারা।

Parisreports / Parisreports

জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ

আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান

এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের

৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে

ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ

একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন

হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০