ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ১২
ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন বিমান হামলায় ১২ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে বলে দেশটির হুথি বিদ্রোহীরা জানিয়েছে। রাজধানী সানার একটি ব্যস্ত বাজারে রোববার রাতে মার্কিন বাহিনীর বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। অন্যদিকে রোববার ইসরায়েল দক্ষিণ লেবাননে একের পর এক হামলা চালিয়েছে, এতে কমপক্ষে দুইজন লেবানিজ নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।
হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে আমেরিকার তীব্র হামলা ও সামরিক অভিযানের মধ্যে এই মৃত্যু সর্বশেষ। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এই হামলা সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে বা তাদের অভিযানে বেসামরিক হতাহতের বিষয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে।
হুথিরা সানার শুব জেলার ফারওয়া পাড়ার বাজারে এই হামলাকে বেসামরিক অবস্থানে আঘাত বলে বর্ণনা করেছে। আমেরিকানরা আগেও এই এলাকাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
হুথিদের আল-মাসিরাহ স্যাটেলাইট নিউজ চ্যানেলের সম্প্রচারিত ফুটেজে দেখা যাচ্ছে যে এলাকার যানবাহন এবং ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে, চিৎকার করছে সাধারণ মানুষরা, মৃত শিশুকে ধরে রেখেছে। অন্যরা হাসপাতালে যাওয়ার জন্য স্ট্রেচারে কান্নাকাটি করছে।
রোববার মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত হামলায় ইয়েমেনের আমরান, হোদেইদা, মারিব এবং সাদা গভর্নরেটসহ দেশটির অন্যান্য অঞ্চলেও আঘাত হানে। গত সপ্তাহে ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হওয়ার পর এই হামলা চালানো হলো।
তেহরানের দ্রুত অগ্রসরমান পারমাণবিক কর্মসূচি নিয়ে রোমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা পুনরায় শুরু হওয়ার পর এই হামলা চালানো হলো।
Parisreports / Parisreports
ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের
হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০
আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই
তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা
ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১
ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প
তেহরানে আলি খামেনির শোক র্যালি, লাখো মানুষের ঢল
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০