মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাবেন প্রধান উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৪-২০২৫ সকাল ৬:৫০

রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২২ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পোপ ফ্রান্সিস গতকাল সোমবার মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি ১২ বছর রোমান ক্যাথলিক গির্জার সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেছেন। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার পরিকল্পনা করতে কার্ডিনালরা মঙ্গলবার বৈঠকে মিলিত হচ্ছেন। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা এই কার্ডিনালরাই আগামী মাসে কনক্লেভের মধ্য দিয়ে রোমান ক্যাথলিক চার্চের নতুন প্রধান নির্বাচন করবেন।

ভ্যাটিকানের চিকিৎসক আন্দ্রিয়া আরকেনগেলি সোমবার এক মৃত্যুসনদে লিখেছেন, পোপ ফ্রান্সিস (৮৮) স্ট্রোক করে এবং হৃদযন্ত্র বিকল হয়ে মারা গেছেন।

রয়টার্স এক প্রতিবেদনে লিখেছে, পোপের এই অপ্রত্যাশিত মৃত্যুতে প্রায়ই অশান্ত হয়ে ওঠা এক শাসনকালের অবসান ঘটেছে। শাসনকালে তিনি বারবার ঐতিহ্যবাদীদের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের পক্ষ নিয়েছেন।

Parisreports / Parisreports

সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে

রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার