মানুষকে ইসলামের শিক্ষা দিতে এখন বেশি ভালো লাগে : লুবাবা
শোবিজের চাকচিক্য ছেড়ে এবার অন্য পথে হাঁটছে আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। অনেকদিন ধরেই নিজেকে সে এনেছে ইসলামের ছায়াতলে। এর পাশাপাশি ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েনসার হিসেবেও কাজ করছে সে; ফুড ভ্লগিং, ট্যুর ভ্লগিং করছে নিয়মিত।
অনেকদিন ধরেই নানা আলোচিত কাণ্ডে সংবাদের শিরোনাম ছিল লুবাবা। নেটিজেনদের কাছে পরিণত হয় হাসির খোরাকে। তবে তার বয়স বিবেচনায় এসব আলোচনা থেকে সরে আসে অধিকাংশই। এছাড়াও ইসলামিক চালচলনের মাঝে থাকায় নেটিজেনদের কাছে প্রিয়মুখ হয়ে উঠছে সে। লুবাবা জানিয়েছে, এখন সে ইসলামী নিয়ম অনুসারে পথ চলছে।

সম্প্রতি অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেয়েছে লুবাবা। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা শবনম বুবলীসহ শোবিজ অঙ্গনের অনেকেই। আর সামাজিক মাধ্যমে পুরস্কার গ্রহণের সেই ভিডিওতে লুবাবাকে বলতে শোনা যায়, ‘এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে, আমি নিজেও শিখছি।’
ভিডিওটির ক্যাপশনে লুবাবা লেখে, ‘অভিনেত্রী দিলারা জামানের হাত থেকে আলোকিত নারী পুরস্কার পেলাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসায় আজ আমি এখানে।’
বলা বাহুল্য, ইসলামের ছায়াতলে নিজেকে নেওয়ার পর লুবাবার প্রশংসায় মাতছেন অনেকে। বিভিন্ন সাক্ষাৎকারে এই পরিবর্তন নিয়ে মুখোমুখিও হচ্ছে লুবাবা। এর আগে এক সাক্ষাৎকারে অনুরাগীদেরকে পরকালের কথা শোনায় সে; সঙ্গে সর্বদা ইসলামের পথকে অনুসরণ করার আহ্বান জানায়।
Parisreports / Parisreports
চিকিৎসককে ফাঁদে ফেলে মারধর ও লুট
‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, আমার ভালো লাগেনি’
শরীফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ
নীল সমুদ্রের পাড়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব
বিজয়কে ১০০ বার বিয়ের প্রস্তাব নিয়ে বিতর্ক
ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি
১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল
নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের
ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী
‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে