পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ সিদ্ধান্ত মোদির
ভারতের কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। সৌদি আরব সফরে থাকা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনেকটা তড়িঘড়ি করেই ফিরে গেছেন দেশে। মন্ত্রিসভার জরুরি বৈঠকে প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে বড় পাঁচটি সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যেগুলো দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও পররাষ্ট্রনীতিতে প্রতিকূল পরিবেশ সৃষ্টির বার্তাই দিচ্ছে। খবর, এনডিটিভি’র।
বুধবার (২৩ এপ্রিল) মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্ত নেন নরেন্দ্র মোদি।
সিদ্ধান্তগুলোর হলো: ইন্দুস পানি চুক্তি বাতিল, পাকিস্তানি নাগরিকদের সার্ক ভিসা না দেয়া, পাকিস্তানের সঙ্গে আটারি সীমান্ত বন্ধ করে দেয়া, পাকিস্তানে ভারতীয় হাইকমিশন থেকে সব কর্মী প্রত্যাহার এবং পাকিস্তানি নাগরিকদের বর্তমান ভিসা বাতিল করার পাশাপাশি তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা।
ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, হামলাকারীরা পরিচয় জেনে হত্যাকাণ্ড সংঘটিত করেছে। কাশ্মিরভিত্তিক সশস্ত্র গোষ্ঠী দ্য রেসিসটেন্স ফোর্স (টিআরএফ) হামলার দায় স্বীকারও করেছে।
উল্লেখ্য, কাশ্মিরের হামলা নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বক্তব্য দেয়নি ভারত সরকার। এমনকি আহতদের সংখ্যাও প্রকাশ করেনি তারা।
Parisreports / Parisreports
তারেক রহমানকে ফোন করে মোদির অভিনন্দন
মধ্যপ্রাচ্যে বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে যা বলছে বৈশ্বিক গণমাধ্যম
শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যায় ১২ জনের ফাঁসি
থাইল্যান্ডে বড় জয় পেলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন
ফ্রান্সের কাছ থেকে শতাধিক যুদ্ধবিমান কিনছে ভারত
ওয়াশিংটন হামলা চালালে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের
২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু হবে রোববার
নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব
পাকিস্তানে মসজিদে বোমা হামলায় ৩১ জন নিহত
আঞ্চলিক যুদ্ধের সতর্কতার মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান
তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৬