অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল
অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। সামাজিক মাধ্যমে এরইমধ্যে সিদ্দিককে থানায় দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে সিদ্দিকের গায়ের পরনের কাপড় ছেঁড়া। তাকে কয়েকজন ধরে নিয়ে যাচ্ছে। ভিডিওতে দেখা যায় সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয়।
এ সময় সিদ্দিককে থানায় নিয়ে গেলে বাইরে বেরিয়ে আসে পুলিশ। এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। এ সময় তারা আওয়ামী লীগের দোসর উল্লেখ করে নানা স্লোগান দিতে থাকেন। সিদ্দিককে যারা মারধর করে থানায় সোপর্দ করেছেন তারা কোনো দলীয় কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান। দলটি থেকে নির্বাচন করতে একাধিকবার মনোনয়নও চেয়েছিলেন এ অভিনেতা। ঢাকা-১৭ আসন ও টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ি) সংসদীয় আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের হয়ে মনোনয়ন নেওয়ার চেষ্টা করেও পাননি।
Parisreports / Parisreports
চিকিৎসককে ফাঁদে ফেলে মারধর ও লুট
‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, আমার ভালো লাগেনি’
শরীফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ
নীল সমুদ্রের পাড়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব
বিজয়কে ১০০ বার বিয়ের প্রস্তাব নিয়ে বিতর্ক
ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি
১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল
নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের
ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী
‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে