রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সাঈদ খোকনের দেশত্যাগে নিষেধাজ্ঞা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১২-২০২৪ রাত ১:৫২

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ, মা শাহানা হানিফ ও ভাই জাবেদ আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।  সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মো. ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) মো. মাসুদুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট শাহানা হানিফ, সাঈদ খোকন ও জাবেদ আহমেদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের অভিযোগসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনসহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে নানাবিধ দুর্নীতির অভিযোগ রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন মর্মে তথ্য পাওয়া যাচ্ছে। দেশের বর্তমান বাস্তবতায় শাহানা হানিফ, মোহাম্মদ সাঈদ খোকন, জাবেদ আহমেদ ও ফারহানা সাঈদ দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা আবশ্যক।

এদিন, দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এ আদেশ দেন। 

Parisreports / Parisreports

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক কে এই আয়াস

ধর্ষণের পর হত্যা করা হয় কুমিল্লার স্কুলশিক্ষার্থীকে: পুলিশ

দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

পূজায় একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন

মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে

এলপিজির সংকট নেই, মজুদ করলে ব্যবস্থা

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি