বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো সৌদি আরব


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-৫-২০২৫ সকাল ৯:৪৪

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আজ বুধবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৬ জুন সৌদিতে পবিত্র ঈদুল আজহা পলিত হতে পারে। এর একদিন আগে, ৫ জুন আরাফার দিবস পালিত হবে।

এদিকে, আরব আমিরাতের মন্ত্রিসভা ইতোমধ্যে ৫ জুনকে আরাফাতের দিন হিসাব করে ছুটি মঞ্জুর করেছে। দেশটিতে ৬ থেকে ৮ জুন পর্যন্ত থাকবে ঈদের ছুটি। এই ঈদ হলো মক্কার বার্ষিক তীর্থযাত্রা হজের সমাপ্তি, যেখানে লক্ষ লক্ষ মুসলমান অংশগ্রহণ করেন।

সংযুক্ত আরব আমিরাতের ক্যাবিনেট ইতোমধ্যেই ঘোষণা দিয়েছে ৫ জুন (আরাফাহ দিবস) থেকে শুরু করে ৬, ৭ ও ৮ জুন (ঈদের তিন দিন) সার্বজনীন ছুটি থাকবে, যা বেসরকারি-সরকারি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য।

ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হিজরি ক্যালেন্ডারের ১০ই জিলহজ তারিখে এ ঈদ উদযাপিত হয়।

প্রসঙ্গত, ঈদুল আজহা উদযাপনের মাধ্যমেই মূলত সৌদি আরবে হজ কার্যক্রমের সমাপ্তি ঘটে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলমান হজ পালনের জন্য মক্কায় সমবেত হন।

Parisreports / Parisreports

রিয়াদে বিকট শব্দে বিস্ফোরণ

স্ত্রী হত্যায় অভিযুক্ত হন স্বামী

হুতিদের মোকাবেলায় সামরিক সহায়তা চাইল সৌদি

প্রশান্ত মহাসাগরের বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ভেনেজুয়েলার মতো ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত দিলেন ট্রাম্প

এক হাজার টন বিস্ফোরক দিয়ে ইসরায়েলের হামলা

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

ইসরায়েলি সেনাকে বিজ্ঞাপনে রেখে বিপাকে অ্যাডিডাস

নিজেদের ছেলে মনে করে অন্যের মরদেহ দাহ

ভারতের রাজধানীতে বহুতল ভবন ধস, বহু হতাহতের শঙ্কা

বিক্ষোভ নিষিদ্ধ করে আফগানিস্তানে আইন পাস

ভারী বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরে হাঁটুপানি, ভোগান্তিতে যাত্রীরা