নারী অধিকার সংস্কার নিয়ে কিছু সুপারিশ সমর্থনের অযোগ্য
নারী অধিকার সংস্কার নিয়ে কিছু সুপারিশ করা হয়েছে যা মোটেও সমর্থন যোগ্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৩ এপ্রিল) সকালে মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও মহানগরী আমীর সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর বলেন, কোরআনের বিপক্ষে যায় এমন কোনও সুপারিশ জনগন মানবে না। তাই নারী সংস্কার কমিটি বাতিলের দাবি তোলেন তিনি। এসময় তিনি বলেন, সংস্কার কার্যক্রম আন্তরিকভাবে করা হলে সরকারঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্ভব। প্রাকৃতিক নানা বিষয় মাথায় রেখে জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি। তবে কোনভাবেই যাতে এপ্রিল পার না হয়।
জাতীয় স্বার্থে দল ও মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জাতিকে বিভক্ত করার বিরুদ্ধে জামায়াত। সংস্কার কাজে সরকারের সহযোগিতা করা হচ্ছে। তবে অনাকাঙ্ক্ষিত কিছু করলে তার প্রতিবাদ করা হবে। তাই সরকারকে জনবিরোধী কোন কাজ না করার আহ্বানও জানান জামায়াত আমির।
Parisreports / Parisreports
জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের
৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে
ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন