আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না : হাইকোর্ট
রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে চলতি বছর আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী। রোববার (৪ মে) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। গত ২৫ এপ্রিল রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় কোরবানির পশুর হাট বসানোর ইজারা বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।
ইনজীবী ইউনূস আলী আকন্দ সেদিন বলেন, গত ২১ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আফতাবনগর আবাসিক এলাকায় পশুর হাট বসানের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অথচ হাইকোর্টে এ বিষয়ে একটি রুল বিচারাধীন আছে।
Parisreports / Parisreports
টিউলিপের ৪, শেখ হাসিনার ১০ বছরের কারাদণ্ড
শেখ হাসিনার বিরুদ্ধে দুই মামলার রায় আজ
চানখারপুলে ছয় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
সাবেক গভর্নর আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
হাসিনা-টিউলিপসহ ১৮ জনের মামলায় রায় ২ ফেব্রুয়ারি
সালমান-আনিসুলের বিচার শুরুর আদেশ
শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী
হাসিনা-কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের
১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
ট্রাইব্যুনালে আনা হলো হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের
শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে যুক্তিতর্ক আজ