আন্দোলনে গুলিবিদ্ধ আরাফাত মারা গেছেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আরাফাত (১১) নামে আরও এক মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান বিষয়টি নিশ্চিত করে শোকবার্তা দিয়েছেন।
এতে বলা হয়েছে, শহীদদের মিছিল ভারি করে গণঅভ্যুত্থানের যোদ্ধা, গুলিবিদ্ধ আরাফাত শাহাদাতবরণ করেছেন। রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হয়ে তিনি শাহাদাতবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শোকবার্তায় আরও বলা হয়েছে, শাহাদাতবরণ যেভাবে আমাদের বেদনাতুর করে, সেভাবেই সাহস এবং উৎসাহ জোগায় নতুন বাংলাদেশ বিনির্মাণের। আমরা শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়তে একবিন্দুও পিছপা হবো না। শহীদ আরাফাতের মৃত্যুসহ জুলাই গণহত্যার কুশীলব শেখ হাসিনা, তার সঙ্গী আওয়ামী লীগের নেতাকর্মী এবং গুলি চালানো বাহিনীর সব সদস্যদের অতিদ্রুত বিচারের আওতায় আনতে হবে। শহীদ আরাফাতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
আরাফাতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হয় আরাফাত। এরপর প্রথমে তাকে আধুনিক হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দেওয়া হয়। এরপর নেওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। সেখান থেকে তাকে সিএমএইচে পাঠানো হয়। সাড়ে ৪ মাস সেখানে ভর্তি থাকার পর রোববার রাতে সে মারা যায়।
এছাড়া জানাজার পর হাসিনা এবং তার দোসরদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিলের কর্মসূচিও ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
Parisreports / Parisreports
রোহিঙ্গা ঢলের ৯ বছর: বোঝা এখন আরও ভারী
ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধানমন্ত্রী
ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, গ্রেপ্তার ২
কলকাতায় আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে
১৬৮ দিন পর নতুন দুদক কমিশনের কার্যক্রম শুরু
বন্যায় ১৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত; বিশেষ ঝুঁকিতে ১৭ হাজার গর্ভবতী নারী
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের জন্য সতর্কবার্তা
লিবিয়ায় বন্দি থাকা আরও ১৭৪ বাংলাদেশি দেশে ফিরলেন
প্রতারণা ও মাদকের ফাঁদ; তরুণীদের পাঠানো হচ্ছে চীনে