মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৫-২০২৫ সকাল ৬:৩৫

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুক্রবার (১৬ মে) থেকে শুরু হয়েছে। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ মে এবং তার পরবর্তী তারিখের টিকিট আজ থেকে সংগ্রহ করা যাচ্ছে। টিকিট বিক্রি চলবে সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

টিকিট হাতে পেয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আনন্দ প্রকাশ করছেন। মোহাম্মদ ইমরান নামের এক যাত্রী ঢাকা-রংপুর রুটের ৩ জুনের টিকিট পেয়ে ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ঈদের টিকিট পেয়ে গেলাম।’ টিকিটের ছবিও শেয়ার করেছেন তিনি।

এর আগে, গত ১৪ মে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রির ঘোষণা দেন। তিনি জানান, যাত্রীরা আজ থেকে অনলাইন এবং সরাসরি কাউন্টার— উভয় মাধ্যমেই টিকিট কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা কেবল অনলাইনে টিকিট বিক্রি করবে।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে শুভঙ্কর ঘোষ রাকেশ স্পষ্ট জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করতে হবে এবং কোনো অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এই বিষয়ে সকল পরিবহন মালিককে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা যাওয়ায়, এবার এই বিষয়ে বিশেষ নজর রাখা হয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, তাই পরিবহন মালিকরা তাদের সেবার মান অনুযায়ী ভাড়া নির্ধারণ করে থাকেন। তবে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এসি বাসের ভাড়া যেন যৌক্তিক ও গ্রহণযোগ্য পর্যায়ে থাকে।

Parisreports / Parisreports

সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে

রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার