ভারতের হায়দরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৭
ভারতের হায়দরাবাদের ঐতিহাসিক গুলজার হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ মোট ১৭ জন নিহত হয়েছেন। রোববার (১৮ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে হায়দরাবাদের বিখ্যাত চার মিনার স্থাপনার কাছেই অবস্থিত ওই ভবনটি দুর্ঘটনার কবলে পড়ে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সকালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তারা। জরুরি বিভাগের ১১টি কনভয় আগুন নেভানোর কাজে নামে। সাহায্যে নামে স্থানীয়রাও। দীর্ঘ সময় চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।
এসময় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে, দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারণে দূর্ঘটনার সূত্রপাত হতে পারে।
Parisreports / Parisreports
ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮
প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের
হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০
আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই
তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা
ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১
ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প
তেহরানে আলি খামেনির শোক র্যালি, লাখো মানুষের ঢল
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ
Link Copied