হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়ার জামিন
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়ার জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ (মঙ্গলবার, ২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন।
নুসরাত ফারিয়ার আইনজীবী জানান, সরকারের হস্তক্ষেপে বিশেষ বিবেচনায় তাকে জামিন দেয়া হয়েছে।
এর আগে, গতকাল (সোমবার) ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
রোববার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে ইমিগ্রেশন চেকপোস্টে গেলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করে ভাটারা থানায় হস্তান্তর করা হয়।
গণঅভ্যুত্থানের সময় দায়ের করা মামলায় নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়। গ্রেপ্তারের পর তাকে থানায় আনা হলেও পরে সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়।
উল্লেখ্য, নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। ২০২৩ সালে নুসরাত ফারিয়া শ্যাম বেনেগাল নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর এ সিনেমায় অভিনয়ের জন্য ব্যাপক সমালোচিত হন তিনি।
Parisreports / Parisreports
চিকিৎসককে ফাঁদে ফেলে মারধর ও লুট
‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, আমার ভালো লাগেনি’
শরীফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ
নীল সমুদ্রের পাড়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব
বিজয়কে ১০০ বার বিয়ের প্রস্তাব নিয়ে বিতর্ক
ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি
১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল
নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের
ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী
‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে