কান উৎসবে অভিনেত্রীর গলায় মোদি!
কান চলচ্চিত্র উৎসবে নজর কেড়েছেন অভিনেত্রী রুচি গুজ্জর। উৎসবে জমকালো পোশাক পরলেও নজর কেড়েছে তার নেকলেস। সেখানে বসানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ। তার পর থেকেই রুচির ‘রুচি’ নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। ঐতিহ্যবাহী রাজস্থানি ব্রাইডাল লুকে রেড কার্পেটে হেঁটেছেন তিনি, তবে তার গলার নেকলেসটি ছিল সবচেয়ে আকর্ষণীয়। আর কান চলচ্চিত্র উৎসবেও এটি ভিন্নমাত্রা যোগ করে।
সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত একটি কাস্টমাইজড নেকলেস পরেছিলেন রুচি, যা উৎসবে এক নতুন মাত্রা যোগ করেছে।
রুচি গুজ্জর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রেড কার্পেটের সেই লুকের কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে অভিনেত্রী এটিকে ‘অত্যন্ত গর্বের মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন।
গোল্ডেন রঙের জমকালো লেহেঙ্গায় রুচিকে দেখা গেছে ঐতিহ্যবাহী রাজস্থানি সাজে। তার পোশাকটি ডিজাইন করেছেন রূপা শর্মা, যেখানে ছোট ছোট কাচ এবং সূক্ষ্ম সুতার কারুকাজ নজর কেড়েছে। পোশাকের সাথে মানানসই রুচিসম্মত বাঁধনির ওড়না তার সাজে এনেছে এক অন্যরকম পূর্ণতা।
কান-এ এমন ব্যতিক্রমী লুক প্রসঙ্গে রুচি বলেন, ‘এই নেকলেসটি আমার কাছে কেবল গয়না নয়, এটি বিশ্বস্তরে ভারতের উত্থানের প্রতীক। কান-এ এটি পরে আমি আমাদের প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে চেয়েছিলাম, যার নেতৃত্বে ভারত নতুন উচ্চতায় পৌঁছেছে।’
Parisreports / Parisreports
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
জেন্ডায়ার কানের দুলে ২৭০০ বছরের পুরোনো ইরানি অলংকার
নতুন প্রেমে মজেছেন মালাইকা!
১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন
অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন