বুধবার সকালে মুক্তি পাচ্ছেন জামায়াত নেতা আজহার
বুধবার সকালে মুক্তি পাচ্ছেন মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পাওয়া জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম। মঙ্গলবার (২৭ মে) রাতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) প্রিজন সেল থেকে মুক্তি পাবেন। জামায়াতের এই নেতাকে সকাল সাড়ে ৯টায় আন্তরিক শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হবে বলেও জানান এহসানুল মাহবুব জুবায়ের।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে আপিলে এই প্রথম কেউ খালাস পেলেন।
এর আগে, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিল মঞ্জুর করে তাকে খালাস দেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় দেন। গত ৮ মে শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন আদালত।
রায়ে সর্বোচ্চ আদালত ২০১৪ সালে এ টি এম আজহারের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া আগের রায় বাতিল ঘোষণা করেন। এছাড়া অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতেও বলা হয়।
Parisreports / Parisreports
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ
বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের
৭৪ লাখ টাকাসহ আটক জামায়াত নেতা রমেকের সিসিইউতে
ভোটের প্রচারে জিয়া পরিবার, ভিন্নতার ছাপ
একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন
হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১০
বিএনপি জনগণের সমর্থন হারাতে চায় না: তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ সেই বিএনপি নেতা মারা গেছেন
চট্টগ্রামসহ চার জেলায় রোববার সমাবেশ করবেন তারেক রহমান
যেটার মালিক আল্লাহ সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না