দেশের আকাশে চাঁদের দেখা মিলেছে, ঈদ ৭ জুন
দেশের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে বৃহস্পতিবার (২৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আর ৭ জুন (১০ জিলহজ) বাংলাদেশে ঈদুল আজহা পালিত হবে। বুধবার (২৮ মে) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
দেশের আট জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে জানিয়ে বলা হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১০ জিলহজ (৭ জুন) ঈদুল আজহা পালন করা হবে।
অন্যদিকে, দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন জানিয়েছে, সৌদিতে গতকাল মঙ্গলবার চাঁদ দেখা যাওয়ায় বুধবার (২৮ মে) থেকে শুরু হয়েছে জিলহজ মাস। ৯ জিলহজ (৫ জুন) আল্লাহর মেহমানরা আরাফাতের ময়দানে উপস্থিত হবেন। আর ৬ জুন দেশটিতে উদযাপিত হবে ঈদুল আজহা। প্রসঙ্গত, আরাফাতের দিন হজযাত্রীরা আরাফাতের পাহাড় ও ময়দানে জড়ো হন। ওইদিন তাদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় আরাফাতের প্রান্তর।
এছাড়াও বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়ও ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন। তবে মালেয়শিয়ায় ঈদ উদযাপিত হবে ৭ জুন। পাকিস্তানেও একইদিনে ঈদুল আজহা পালন করা হবে।
Parisreports / Parisreports
রমজানে ২৬ দিন সুলভ মূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার
শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ
নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
হর্ন বাজালেই ১০ হাজার টাকা জরিমানা
র্যাবের নাম ও পোশাক বদলাচ্ছে
নির্বাচনে ৭২ ঘণ্টা চলবে না মোটরসাইকেল, প্রজ্ঞাপন জারি
বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেপ্তার ৩৫
২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা
নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র
জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি