বুধবার, ২২ জুলাই, ২০২৬

হজযাত্রীদের জন্য দাবদাহ সংক্রান্ত সতর্কবার্তা দিলো সৌদি


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩১-৫-২০২৫ সকাল ৪:২২

আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে হজ। চলতি বছর যারা হজ করবেন, তাদের জন্য তীব্র গরম বা দাবদাহ সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে সৌদি আরবের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ন্যাশনাল সেন্টার অব মেটেওরোলজি (এনসিএম)।

শুক্রবার এক পূর্বাভাসে এনসিএম জানিয়েছে, হজের সময় দিনের বেলায় সৌদির তাপমাত্রা সর্বনিন্মে ৪০ ডিগ্রি থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে; রাতের বেলায় এই তাপমাত্রা ওঠানামা করবে ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। হজের দিনগুলোতে সৌদি আরবের বাতাসে আদ্রতার উপস্থিতি থাকবে ১৫ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত।

দিনের বেলায় প্রচণ্ড এই তাপমাত্রার সঙ্গে যুক্ত হতে পারে বালুঝড়ও। এনসিএমের শীর্ষ নির্বাহী কর্মকর্তা ড. আয়মান গুলাম জানিয়েছেন, উত্তরাঞ্চল এবং উত্তরপশ্চিমাঞ্চল থেকে আসা গরম ও শুষ্ক বাতাসের প্রভাবে খোলা অঞ্চল ও হাইওয়েতে বালুঝড় ঘটতে পারে। ঝড়ের সময় সময় বাতাসের গতি ঘণ্টায় ২৫ কিলোমিটার থেকে ৩৫ কিলোমিটারের মধ্যে ওঠানামা করবে বলে জানিয়েছেন তিনি।

বালুঝড়ের পাশাপাশি মৌসুমি ঝড় ও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সতর্কবার্তাও দিয়েছে এনসিএম। সেই সঙ্গে বলা হয়েছে যে হজের সময় যাত্রীরা যেন পর্যাপ্ত পরিমানে পানি পান করেন এবং আবহাওয়াগত হালনাগাদ পূর্বাভাস সম্পর্কে সচেতন থাকেন।

ইসলামের ৫টি স্থম্ভের মধ্যে হজ অন্যতম। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ। এ কারণে প্রতি বছর হজের মৌসুমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মক্কায় এসে সমবেত হন লাখ লাখ মুসল্লি।

Parisreports / Parisreports

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

প্রতিশোধ নিতে ৪ ধাপের পরিকল্পনা তেহরানের

হরমুজ থেকে টোল আদায়ের ঘোষণা প্রত্যাহার করলেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের সব সমুদ্রপথ বন্ধের হুমকি ইরানের

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সজুড়ে উত্তেজনা; গ্রেপ্তার ১৬০

আবারো হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই

তৃতীয় দফায় ইরানে রাতভর মার্কিন হামলা

ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই দামেস্কে বিস্ফোরণ, নিহত ১

ইরানে আরো কঠোর হামলা করা হবে: ট্রাম্প

তেহরানে আলি খামেনির শোক র‌্যালি, লাখো মানুষের ঢল

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০