রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কুর্মিটোলা থেকে চুরি হওয়া সেই নবজাতক উদ্ধার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১২-২০২৪ সকাল ৮:৫৮

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল হতে চুরি হওয়া নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত হাসিনা বেগম (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

তিনি জানান, গত ২০ ডিসেম্বর রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে নবজাতক শিশু চুরির ঘটনা ঘটে। পরবর্তী সময়ে ভুক্তভোগী বৃষ্টি আক্তার (২৪) তার নবজাতক শিশুকে ফিরে পেতে ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে তিনি জানান, ভুক্তভোগী বৃষ্টি আক্তার কিশোরগঞ্জের নিকলি এলাকার বাসিন্দা। তিনি তৃতীয় সন্তান প্রসবের আগে উন্নত চিকিৎসার আশায় রাজধানীতে মায়ের কাছে আসেন। গত ১৯ ডিসেম্বর তার প্রসব ব্যাথা উঠলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন এবং রাত ১০টায় একটি পুত্র সন্তান প্রসব করেন। 

পরে গত ২০ ডিসেম্বর সকালে বৃষ্টি আক্তার তার পাশের বেডে রোগী দাবি করা এক নারীর কাছে নবজাতক শিশুটিকে রেখে তার মায়ের সঙ্গে ওয়াশরুমে যান। কিন্তু ফিরে এসে পাশের বেডের রোগীসহ নবজাতক শিশুটিকে সেখানে খুঁজে পাননি তিনি। পরে সোমবার রাজধানীর উত্তরখান এলাকায় অভিযান চালিয়ে নবজাতক শিশু চুরির সঙ্গে জড়িত হাসিনা বেগমকে (৩৮) গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় চুরি হওয়া নবজাতক শিশুটিকে।

Parisreports / Parisreports

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক কে এই আয়াস

ধর্ষণের পর হত্যা করা হয় কুমিল্লার স্কুলশিক্ষার্থীকে: পুলিশ

দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

পূজায় একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন

মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে

এলপিজির সংকট নেই, মজুদ করলে ব্যবস্থা

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি