বৃহষ্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

সদরঘাটে ঘরমুখো মানুষের ঢল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৬-২০২৫ রাত ১০:১১

পরিবারের সাথে ঈদুল আযহা উদযাপন আর আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সড়ক-রেলপথের মতো শেকড়ের টানে নদীপথেও যাত্রা করছেন রাজধানীবাসী।

আগামীকাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে টানা ১০ দিনের ঈদের ছুটি শুরু হবে। সেই হিসেবে আজ বুধবার (৪ জুন) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। অফিস শেষ করেই তাই বিকেল থেকে সদরঘাটের পথ ধরেছেন অনেকেই।

পন্টুন থেকে লঞ্চ সর্বত্র মানুষ আর মানুষ। যাত্রীরা বলছেন, ঈদ উপলক্ষ্যে সদরঘাটের ব্যবস্থাপনা অন্যান্যবারের চেয়ে অধিকতর ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের স্বস্তি প্রকাশ করতে দেখা গেছে।

যাত্রীরা আরও বলছেন, এবার ঈদের লম্বা ছুটি, যা ঈদ আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এই লম্বা ছুটিতে পরিবারের সাথে আনন্দময় সময় অতিবাহিত করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।

সদরঘাটের সার্বিক নিরাপত্তা জোরদারে কঠোর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পুলিশ আনসারের পাশাপাশি নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন সেনা সদস্যরাও। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একইসাথে, কিছুক্ষণ পরপরই পন্টুনের একমাথা থেকে আরেকমাথায় টহল দিচ্ছেন তারা।

Parisreports / Parisreports

রমজানে ২৬ দিন সুলভ মূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার

শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

হর্ন বাজালেই ১০ হাজার টাকা জরিমানা

র‌্যাবের নাম ও পোশাক বদলাচ্ছে

নির্বাচনে ৭২ ঘণ্টা চলবে না মোটরসাইকেল, প্রজ্ঞাপন জারি

বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি

অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেপ্তার ৩৫

২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা

নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র 

জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন: প্রধান উপদেষ্টা

ঢাকাসহ তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি

নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি