এবার কল্কির সিক্যুয়েল থেকেও বাদ পড়ছেন দীপিকা!
সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকে দীপিকা পাড়ুকোনের সরে আসা নিয়ে তুমুল আলোচনা বলিউডে। এই ছবিতে কাজ করার বিষয়ে দীপিকা কিছু শর্ত রেখেছিলেন, যার মধ্যে অন্যতম ছিল শুটিংয়ের সময়সীমা। আর এ নিয়ে একদল পরিচালককে সমর্থন করলেও বেশিরভাগ সমর্থনই গেছে দীপিকার পক্ষে।
বি-টাউনে এমন উত্তেজনার মাঝে এবার নতুন গুঞ্জন, ‘স্পিরিট’ এর পর কল্কির সিক্যুয়েল থেকেও বাদ যাচ্ছেন দীপিকা। এক সুত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, পেশাজীবন এবং ব্যক্তিজীবনে ভারসাম্য রাখতে যেয়ে পরিচালকদের সঙ্গে বনিবনা হচ্ছে না দীপিকার। সে কারণে দীপিকার ওপরে নাখোশ ‘কল্কি ২৮৯৮’এডি’ খ্যাত পরিচালক নাগ আশ্বিন।
বলিউডের সঙ্গে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির লড়াই নতুন নয়। বক্স অফিসের আয় নিয়ে এখন দুই জগতে চলে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু ‘কল্কি ২৮৯৮’এডি’ সিনেমায় ব্লকবাস্টার পারফরম্যান্স দিয়েছিলেন দীপিকা। এরপরও সিক্যুয়েলে থাকছেন না কেন অভিনেত্রী, তা নিয়ে প্রশ্ন উঠেছে দর্শকমহলে।
এদিকে নির্মাতা ও অভিনেত্রী দীপিকা এই বিষয়ে কোনো বিবৃতি জারি করেনি। তবে ‘কল্কি টু’ থেকে দীপিকার ছাঁটাই হওয়ার গুঞ্জন নতুন কিছু নয়।
Parisreports / Parisreports
সালমানের বাড়ির সামনে ফের অঘটন
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
জেন্ডায়ার কানের দুলে ২৭০০ বছরের পুরোনো ইরানি অলংকার
নতুন প্রেমে মজেছেন মালাইকা!
১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন
অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়