প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের আবাসিক পরিচালকের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের আবাসিক পরিচালক আবদুলায়ে সেক বিদায়ী সাক্ষাৎ করেছেন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আবদুলায়ে সেক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি আগামী জানুয়ারিতে বিশ্বব্যাংক থেকে অবসরে যাচ্ছেন।
অধ্যাপক ইউনূস বিশ্বব্যাংক সহায়তাপুষ্ট প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে ভৌত অবকাঠামো, জলবায়ু সহিষ্ণুতা, সেবা পদ্ধতি ডিজিটালাইজেশন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ খাতে সহায়তা করায় আবদুলায়ে সেককে ধন্যবাদ জানান।
আবদুলায়ে সেক প্রধান উপদেষ্টাকে জানান, গত ১৯ ডিসেম্বর বিশ্বব্যাংক প্রায় ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন করেছে, যার মাধ্যমে বাংলাদেশকে জলবায়ু-সহিষ্ণুতা ও টেকসই পরিবেশ উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম নগরীর স্বাস্থ্য, পুষ্টি এবং পানি ও পয়ঃনিষ্কাশন সেবার মানন্নোয়নে ব্যয় করা হবে।
১৯৭২ সাল থেকে বাংলাদেশে বিশ্বব্যাংকের উন্নয়ন সহায়তা প্রায় ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা বাংলাদেশের অগ্রযাত্রায় উল্লেখযোগ্য অবদান রেখেছে। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং শিক্ষা ও স্বাস্থ্যখাত এবং দুর্যোগ ব্যবস্থাপনার উন্নয়নে অবদান রাখছে।
Parisreports / Parisreports
বাড়ল এলপি গ্যাসের দাম
রেকর্ড’ মজুতেও জ্বালানি তেল নিয়ে হাহাকার
সরকারের ৬০ দিনের বড় সাফল্য
পুলিশে বড় রদবদল
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান
বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই
দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ
প্রথম অধিবেশনে এ পর্যন্ত ৮৭টি বিল পাস
বাংলাদেশিদের জন্য সহজ হচ্ছে ভারতীয় ভিসা
আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন
হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন
রাজধানীতে কালবৈশাখী ঝড়, শিলা ও বজ্রসহ ভারী বৃষ্টি