শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

যুক্তরাষ্ট্রে বেআইনি গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৬-২০২৫ দুপুর ১০:৩৫

যুক্তরাষ্ট্রের অভিবাসন পুলিশের কঠোর অভিযান এবং বেআইনি গ্রেফতারের বিরুদ্ধে লস এঞ্জেলসে চলছে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ।

শনিবার (৭ জুন) দ্বিতীয় দিনে আগের থেকে তীব্র হয় বিক্ষোভ। কিছু স্থানে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা। এ সময়, পুলিশের দিকে লক্ষ্য করে পাথর ছোঁড়েন অনেকেই। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এসব তথ্য।

এর আগে, শুক্রবার হোম ডিপো, গার্মেন্টস ওয়্যারহাউসসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করা হয়। এর প্রতিবাদে রাস্তায় নামে হাজারো মানুষ। একে অবৈধ সমাবেশ আখ্যা দিয়ে টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে পুলিশ।

অপরদিকে, স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে, ফেডারেল সরকার হস্তক্ষেপ করবে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসাথে বিক্ষোভকারীদের ‘দাঙ্গাবাজ ও লুটেরা’ বলেও আখ্যা দেন তিনি।

উল্লেখ্য, চলমান অভিবাসনবিরোধী অভিযানে এখন পর্যন্ত প্রায় ২০০ অভিবাসী আটক হয়েছে।

Parisreports / Parisreports

তারেক রহমানকে ফোন করে মোদির অভিনন্দন

মধ্যপ্রাচ্যে বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে যা বলছে বৈশ্বিক গণমাধ্যম

শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যায় ১২ জনের ফাঁসি

থাইল্যান্ডে বড় জয় পেলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন

ফ্রান্সের কাছ থেকে শতাধিক যুদ্ধবিমান কিনছে ভারত

ওয়াশিংটন হামলা চালালে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু হবে রোববার

নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় ৩১ জন নিহত

আঞ্চলিক যুদ্ধের সতর্কতার মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

২ বছর পর রাফাহ ক্রসিং খুলছে ইসরায়েল