মান্নাত ছেড়ে নতুন ঠিকানায় মাসে ২৪ লাখ টাকা ভাড়া গুনছেন শাহরুখ
মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত কিংবদন্তি অভিনেতা শাহরুখ খানের প্রাসাদোপম বাড়ি ‘মান্নাত’-এর সামনে প্রতিদিনই ভিড় করেন ভক্তরা। তবে আপাতত সেই ‘মান্নাত’ ছেড়ে অন্যত্র বসবাস করছেন বলিউড বাদশাহ। জানা গেছে, নতুন করে সাজানো হচ্ছে শাহরুখের স্বপ্নের এই বাড়ি। পুরো কাজটি দেখভাল করছেন তার স্ত্রী এবং ইন্টিরিয়র ডিজাইনার গৌরী খান।
‘মান্নাত’-এর অন্দরসজ্জা ও অবকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসছে। দুই বছরব্যাপী এই সংস্কার কাজের জন্য খান পরিবার বর্তমানে উঠেছেন মুম্বাইয়ের পালি হিল এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটে। জানা গেছে, ওই আবাসনের চারটি তলা একসঙ্গে ভাড়া নিয়েছেন তারা। প্রতি মাসে এই ফ্ল্যাটের জন্য শাহরুখ ও গৌরী গুনছেন প্রায় ২৪ লাখ টাকা।
শুধু নিজেদের থাকার ব্যবস্থাই নয়, ‘মান্নাত’-এর পরিচারক ও গৃহকর্মীদের জন্যও বাড়তি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন তারা, যার মাসিক খরচ প্রায় দেড় লাখ টাকা। অর্থাৎ শুধু ভাড়ার পেছনেই মাসে প্রায় ২৫.৫ লাখ টাকা ব্যয় করছেন এই তারকা দম্পতি।
সূত্র জানিয়েছে, ‘মান্নাত’-এর সংস্কার কাজে বাড়ির ভিতরের সাজসজ্জার পাশাপাশি নতুন করে আরও দুটি তলা যুক্ত করা হবে। এই সংক্রান্ত অনুমতি গৌরী খান আগেই নিয়েছেন ২০২৪ সালে। এবার জোরকদমে শুরু হয়েছে কাজ।
Parisreports / Parisreports
সালমানের বাড়ির সামনে ফের অঘটন
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
জেন্ডায়ার কানের দুলে ২৭০০ বছরের পুরোনো ইরানি অলংকার
নতুন প্রেমে মজেছেন মালাইকা!
১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন
অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়