শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি ৭ সৈন্য আহত


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-৬-২০২৫ বিকাল ৬:৩২

ইসরায়েলের মধ্যাঞ্চলে রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাত সৈন্য আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শনিবার ইসরায়েলের সেনাবাহিনীর একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জবাবে ইরানের হামলায় ওই সৈন্যরা আহত হয়েছেন বলে ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে।

ইসরায়েলের বাণিজ্যিক নগরী তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কিছু ভবন ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তেল আবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনীর প্রধান কার্যালয় অবস্থিত।

এর আগে, শুক্রবার ভোরের দিকে ইসরায়েলি সামরিক বাহিনী বিমান ও ড্রোন ব্যবহার করে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানসহ পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ৯ বিজ্ঞানী নিহত হয়েছেন।

শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পরমাণু প্রকল্পে যুক্ত ৯ জন শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে, জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে কমপক্ষে ৭৮ জন নিহত ও ৩২০ জনের বেশি আহত হয়েছেন।

ইসলায়েলি হামলার প্রতিশোধে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবসহ গুরুত্বপূর্ণ অন্যান্য শহেরে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে জেরুজালেম ও তেল আবিবের বেশ কিছু স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Parisreports / Parisreports

তারেক রহমানকে ফোন করে মোদির অভিনন্দন

মধ্যপ্রাচ্যে বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে যা বলছে বৈশ্বিক গণমাধ্যম

শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যায় ১২ জনের ফাঁসি

থাইল্যান্ডে বড় জয় পেলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন

ফ্রান্সের কাছ থেকে শতাধিক যুদ্ধবিমান কিনছে ভারত

ওয়াশিংটন হামলা চালালে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু হবে রোববার

নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় ৩১ জন নিহত

আঞ্চলিক যুদ্ধের সতর্কতার মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান

তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৬

২ বছর পর রাফাহ ক্রসিং খুলছে ইসরায়েল