রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতেই হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১২-২০২৪ সকাল ৯:৪৫

অন্তর্বর্তী সরকারের তথ্য, সম্প্রচার ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাষ্ঠে ঝোলার জন্য।

সোমবার বিকালে শহীদ মিনারে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ মো. আরাফাতের জানাযায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, যারা ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছেন এবং ভাবছেন তারা বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবেন; তাদের বলবো, আপনারা বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, গণহত্যার বিচার এ সরকারের টপ প্রায়োরিটি।

তিনি বলেন, এই বাংলার মাটিতে গণহত্যাকারীদের বিচার করব- এ প্রতিজ্ঞা করেই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম। আমরা সেখান থেকে একবিন্দু পরিমাণও পিছপা হইনি। আমরা বিচার নিশ্চিত করব।

উপদেষ্টা বলেন, জুলাই-আগস্ট গণহত্যা ও তার আগের সব গুম-খুনের বিচারের মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং আমরা জাতি হিসেবে আমরা দাঁড়াতে সক্ষম হবো।

Parisreports / Parisreports

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে আটক কে এই আয়াস

ধর্ষণের পর হত্যা করা হয় কুমিল্লার স্কুলশিক্ষার্থীকে: পুলিশ

দুর্গাপূজার প্রস্তুতিতে ব্যস্ত পুরান ঢাকা, বেড়েছে সাজসজ্জার খরচ

পূজায় একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন

মতিঝিলের হিরাঝিল হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন আহ্বান, জমা ১ নভেম্বরের মধ্যে

এলপিজির সংকট নেই, মজুদ করলে ব্যবস্থা

ককটেল বিস্ফোরণ নিয়ে প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ

তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

গুলশানের এডিসিসহ ৪ পুলিশ কর্মকর্তাকে বদলি