তিন বছরে পদ্মা সেতু থেকে আড়াই হাজার কোটি টাকার বেশি আয়
সড়কপথে রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তনকারী অবকাঠামো পদ্মা সেতু উদ্বোধনের তিনবছর পূর্তি আজ। গত ৩ বছরে সেতু হয়ে প্রমত্তা পদ্মা পাড়ি দিয়েছে ১ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৬০৭টি যানবাহন।
এতে টোল আদায় হয়েছে মোট ২ হাজার ৫শত ৭ কোটি ৯১ লাখ ৫২ হাজার ৬শ কোটি টাকা। বুধবার (২৫ জুন) পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সেতুতে প্রতিবছরই যানবাহন পারাপারের সংখ্যা বাড়ছে। পর্যায়ক্রমে বেড়েছে টোল আদায়ও।
এর মধ্যে উদ্বোধনের প্রথম বছর অর্থাৎ ২০২২-২৩ সালে মোট পাড়ি দিয়েছে ৫৬ লাখ ৯৪ হাজার ৮৯৯টি যানবাহন, টোল আদায় হয়েছে ৭শ ৯৮ কোটি ৬০ লাখ ৯৩ হাজার ৭শ টাকা। পরের বছর অর্থাৎ ২০২৩-২৪ সালে পাড়ি দেয়া যানবাহনের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৮ লাখ ১ হাজার ৩শ ৭৪টি, আয় হয় ৮শ ৫০ কোটি ৪৩ লাখ ৫৬ হাজার ৩৫০ টাকা।
সবশেষ ২০২৪ এর জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত পাড়ি দিয়েছে ৬৯ লাখ ৭৭ হাজার ৩৩৪টি যানবাহন, টোল আদায়ের পরিমাণ ৮৫৮ কোটি ৮৭ লাখ ২ হাজার ৫৫০ টাকা।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন যানচলাচলের জন্য খুলে দেয়া হয় ৬ দশমিক ১৫ কিলোমিটারের পদ্মা সেতু।
Parisreports / Parisreports
রাজধানীতে কালবৈশাখী ঝড়, শিলা ও বজ্রসহ ভারী বৃষ্টি
ঈদের লম্বা ছুটির পর চেনা রূপে ফিরছে ঢাকা
ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা
চট্টগ্রাম বন্দরে আসছে ১ লাখ ৯৩ হাজার টন গ্যাস
‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি
বেড়ানো শেষে ঘরে ফেরার ভোগান্তি
সড়ক দুর্ঘটনায় একদিনে ২৪ জনের মৃত্যু
যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, নিখোঁজ ২
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন
মির্জা আব্বাসকে রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার