লঘুচাপ সৃষ্টি, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্য ও লঘুচাপ সৃষ্টির কারণে দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। বুধবার (২৫ জুন) আবহাওয়ার এক সতর্কবার্তায় এ তথ্য জানায় সংস্থাটি।
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এই আবহাওয়াবিদ আরও বলেন, লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এসময় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে হবে বলে জানান তিনি।
Parisreports / Parisreports
রমজানে ২৬ দিন সুলভ মূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার
শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ
নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
হর্ন বাজালেই ১০ হাজার টাকা জরিমানা
র্যাবের নাম ও পোশাক বদলাচ্ছে
নির্বাচনে ৭২ ঘণ্টা চলবে না মোটরসাইকেল, প্রজ্ঞাপন জারি
বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি
অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেপ্তার ৩৫
২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা
নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র
জালিয়াতিতে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন: প্রধান উপদেষ্টা
ঢাকাসহ তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি