মিরপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান, দোকান মালিকদের বাধা
মিরপুর-১১ নম্বর এর ভাসানী মোড় এলাকায় সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আজ সোমবার (৩০ জুন) দুপুরে পরিচালিত এই অভিযানে ৮ থেকে ১০ টি দোকান ভেঙে দেয়া হয়।
এ সময় স্থানীয় দোকান মালিক ও কর্মচারীরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নানা অভিযোগ ও নোটিশ ছাড়া এমন উচ্ছেদের প্রতিবাদ জানান।
পরবর্তীতে, মার্কেটের জন্য সিটি করপোরেশনের বরাদ্দ দেয়া আছে, স্থানীয় ব্যবসায়ীদের এমন দাবির মুখে উচ্ছেদ অভিযান স্থগিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বরাদ্দের কাগজপত্র পুনর্বিবেচনা করে আবারও অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, উক্ত এলাকায় ৫০ এর অধিক দোকান অবৈধভাবে সড়কের জায়গায় নির্মাণ করা হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
Parisreports / Parisreports
বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি
৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার
বাংলাদেশ থেকে ৪ খাতে কর্মী নিতে আগ্রহী কাতার
কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকা চাঁদাবাজি
সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা
Link Copied