বারভিডার সভাপতি আবদুল হক, মহাসচিব রিয়াজ রহমান
রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুল হক। এ নিয়ে চতুর্থবারের মতো বারভিডার সভাপতি হলেন তিনি।
২১ ডিসেম্বর ২০২৪-২৬ মেয়াদের জন্য বারভিডার কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আবদুল হকের নেতৃত্বাধীন গণতান্ত্রিক পরিষদ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আবদুল হক সভাপতি নির্বাচিত হন।
কমিটির মহাসচিব হয়েছেন রিয়াজ রহমান। তিনি রিয়াজ মোটরসের স্বত্বাধিকারী। তিনজন সহসভাপতি হলেন- মোহা. সাইফুল ইসলাম, হাবিবুর রহমান খান ও ফরিদ আহমেদ।
এ ছাড়া সৈয়দ জগলুল হোসেন যুগ্ম মহাসচিব, মো. সাইফুল আলম কোষাধ্যক্ষ, মো. হাফিজ আল আসাদ যুগ্ম কোষাধ্যক্ষ, জোবায়ের রহমান সাংগঠনিক সম্পাদক, মো. আবদুল আউয়াল প্রচার ও প্রকাশনা সম্পাদক, এস এম মনসুরুল কবির পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক এবং মো. গোলাম রাব্বানি সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন।
২৫ সদস্যের কমিটির অন্য কার্যনির্বাহী সদস্যরা হলেন এ বি সিদ্দিক, মোহাম্মদ আনিসুর রহমান, আখতার হোসেন মজুমদার, মোহাম্মদ কায়সার মোরশেদ, আহসানুর রহমান, পুনম শারমীন, জহির উদ্দিন মো. বাবর চৌধুরী, বেনজীর আহমেদ, মো. হুমায়ুন কবীর ভূঁইয়া, মজিবুর রহমান, মোহাম্মদ জহির ইকবাল, কে এম শফিউল্লাহ ও দিবাকর বড়ুয়া।
Parisreports / Parisreports
ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও ৪টি জাহাজ
ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে
জ্বালানি তেল নিয়ে দেশে এলো আরও একটি জাহাজ
প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ
ধর্মঘট স্থগিতের পর সচল হলো চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দরে রোববার থেকে আবারও ধর্মঘটের ঘোষণা
কমলো জ্বালানি তেলের দাম
বাণিজ্য মেলায় বিক্রি হয়েছে ৩৯৩ কোটি টাকার পণ্য
সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন
ডিসেম্বরের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮২ কোটি ডলার
সোনার দাম বেড়ে ভরি ছাড়াল দুই লাখ ১৭ হাজার