রবিবার, ২৯ মার্চ, ২০২৬

রান্নাঘরের আড়ার সঙ্গে ঝুলছিল শিশুর মরদেহ


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৬-৭-২০২৫ দুপুর ১০:২

বিয়ের অনুষ্ঠানে যাবে পরিবারের সদস্যরা। এমন সময় বাড়ির পাশের রথযাত্রার মেলায় যাওয়ার বায়না ধরে ছোট শিশু। শত বুঝিয়েও বিয়ে বাড়িতে নেওয়া গেল না তাকে। একপর্যায়ে হাতে কিছু টাকা দিয়ে একা বাড়িতে রেখেই চলে যায় মা। কয়েক ঘণ্টা পর বাড়িতে এসে রান্নাঘরের দরজা খুলতেই দেখে আড়ার সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থা ঝুলছে মেয়ের মরদেহ।

ঘটনাটি ঘটেছে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সাতপাড় গ্রামে। নিহত শিশু রাখি মজুমদার (৬) ওই গ্রামের ফার্নিচার শ্রমিক শিশির মজুমদারের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে। শনিবার (৫ জুলাই) রাতে মরদেহটি উদ্ধার করে রাজৈর থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি রহস্যজনক বলছেন পুলিশ।

শিশুটির স্বজন কালীদাস মজুমদার জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে এলাকার একটি বিয়ে বাড়িতে দাওয়াত খেতে যায় রাখির পরিবারের লোকজন। পরে ফিরে এসে রান্না ঘরের দরজা খুলে দেখে রান্নাঘরের চালের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচানো অবস্থায় ঝুলে আছে রাখি। দ্রুত গলার ওড়না খুলে স্থানীয় গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত বলে জানায়। পরে মরদেহ বাড়িতে এনে পুলিশকে খবর দেওয়া হয়।

তিনি আরও জানান, সবাই চেয়েছিল বিয়ে বাড়ি থেকে খেয়ে এসে বাড়ির পাশের রথযাত্রার মেলায় যাবে। কিন্তু রাখি বায়না ধরেছিল দুপুর বেলাই মেলায় যাবে। কিছুতেই বিয়ে বাড়িতে যেতে রাজি হচ্ছিল না। তাই মেলায় যাওয়ার জন্য রাখিকে কিছু টাকা দিয়ে সবাই বিয়ে বাড়িতে চলে গিয়েছিল। রাখির বাবা ঢাকায় থাকে এবং সেখানেই ফার্নিচার তৈরির কাজ করে। খবর শুনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ঘটনাটি সন্দেহজনক। তাই খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে শিশুটির মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Parisreports / Parisreports

তসবিহর দানা গলায় আটকে দেড় বছরের শিশুর মৃত্যু

গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড

গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার

মোংলায় পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন

ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু

নরসিংদীতে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা

রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা, ৩ মরদেহ উদ্ধার