পুতিনের বরখাস্তের পর আত্মহত্যা রাশিয়ার পরিবহনমন্ত্রীর
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পরিবহনমন্ত্রী রোমান স্টারোভয়েটকে বরখাস্ত করার কয়েক ঘন্টা পরেই তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় তদন্তকারীরা। রাজধানী মস্কোর কাছে নিজের গাড়িতে স্টারোভয়েটের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (০৭ জুলাই) সকালে রোমান স্টারোভয়েটকে বরখাস্ত করে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত ওই ডিক্রিতে তাকে বরখাস্ত করার কোনো কারণ জানানো হয়নি। এর কয়েক ঘন্টা পরেই তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হলো।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্টারোভয়েটের মৃত্যুর সময় নিয়ে পরস্পরবিরোধী প্রতিবেদন প্রকাশ করেছে রুশ সংবাদমাধ্যমগুলো। এদিকে রাশিয়ার তদন্ত কমিটি একটি বিবৃতিতে বলেছে, তারা এ ঘটনার সঠিক তথ্য জানার জন্য কাজ করছে। বিভিন্ন রাশিয়ান সংবাদমাধ্যম আইন প্রয়োগকারী সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গাড়িতে স্টারোভোইটের মরদেহের পাশে তার ব্যবহৃত একটি পিস্তল পাওয়া গেছে।
এর আগে ক্রেমলিন জানায়, নভগোরোড অঞ্চলের সাবেক গভর্নর আন্দ্রেই নিকিতিনকে ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। ক্রেমলিনে পুতিনের সঙ্গে তার হাত মেলানোর ছবিও প্রকাশ করেছে রুশ সংবাদমাধ্যমগুলো।
নাম প্রকাশে অনিচ্ছুক রাশিয়ার পরিবহন শিল্পের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, গত মাসে সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের আগে থেকেই স্টারোভোইটের পদে নিকিতিনকে নিয়োগের পরিকল্পনা চলছিল।
আরেকটি সূত্র জানিয়েছে, স্টারোভোইটের মন্ত্রী পদ নিয়ে কয়েক মাস ধরে আলোজনা চলছিল, পরিবহন খাতের সঙ্গে কুর্স্কের দুর্নীতি কেলেঙ্কারিতেও তার নাম রয়েছে।
২০২৪ সালের মে মাসে স্টারোভয়েটকে পরিবহনমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন পুতিন। এরআগে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চল কুরস্কের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন স্টারোভয়েট।
Parisreports / Parisreports
তারেক রহমানকে ফোন করে মোদির অভিনন্দন
মধ্যপ্রাচ্যে বিশ্বের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের নির্বাচনের ফলাফল নিয়ে যা বলছে বৈশ্বিক গণমাধ্যম
শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যায় ১২ জনের ফাঁসি
থাইল্যান্ডে বড় জয় পেলেন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আনুতিন
ফ্রান্সের কাছ থেকে শতাধিক যুদ্ধবিমান কিনছে ভারত
ওয়াশিংটন হামলা চালালে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের
২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু হবে রোববার
নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব
পাকিস্তানে মসজিদে বোমা হামলায় ৩১ জন নিহত
আঞ্চলিক যুদ্ধের সতর্কতার মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান
তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৬