মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আরও এক আসামি গ্রেফতার
রাজধানীর মিটফোর্ড হাসপাতালের কাছে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) কে পাথর মেরে বীভৎসভাবে হত্যার ঘটনায় জড়িত আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ নিয়ে এই মামলায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে মামলার ৯ নম্বর আসামি টিটন গাজীকে (৩২) গ্রেফতার করা হয়।
এর আগে বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে কুপিয়ে এবং মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে হত্যা করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় নেটিজেনদের মাঝে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগকে প্রথমে মিটফোর্ড হাসপাতালের গেটের ভেতরে মারধর করা হয়। পরে তাকে টেনে-হিঁচড়ে গেটের বাইরে এনে নৃশংসভাবে হত্যা করা হয়। নিহত সোহাগের পরিবার জানায়, তিনি সপরিবারে কেরানীগঞ্জে থাকতেন। রাজনৈতিক পরিচয় থাকলেও সম্প্রতি তিনি পুরান ঢাকায় ভাঙারির ব্যবসা করতেন। ব্যবসায়িক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা স্থানীয়দের।
ঘটনার পর সোহাগের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালায়। এরপর মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২) নামে দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়। রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়। পাশাপাশি র্যাব আরও দুজনকে গ্রেফতার করে।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান। এদিকে মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথরের আঘাতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
Parisreports / Parisreports
বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান
ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ
ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের
ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে
রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট
ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি
৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার
বাংলাদেশ থেকে ৪ খাতে কর্মী নিতে আগ্রহী কাতার
কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকা চাঁদাবাজি