রবিবার, ১৪ জুন, ২০২৬

৩ বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১-৭-২০২৫ রাত ১০:৩৮

চলমান মৌসুমি বায়ুর প্রভাবে দেশের তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (৩১ জুলাই) আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলায় ভূমি ধসের শঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণের কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম নগরীর কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এর আগে গতকাল দেয়া আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপ বেশি আছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা ট্রলার ও মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

Parisreports / Parisreports

বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে

রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার

বাংলাদেশ থেকে ৪ খাতে কর্মী নিতে আগ্রহী কাতার

কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকা চাঁদাবাজি

সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা