কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্টে এই ঘটনা ঘটে।
সী-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত বলেন, নিহত মোহাম্মদ সামির (২৩) চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা বলে তারা জানতে পেরেছেন। সে পেশায় রেফ্রিজারেটর মেকানিক।
সামিরের সঙ্গে থাকা বন্ধুদের বরাত দিয়ে লাইফগার্ড কর্মী বলেন, আজ সকালে তারা চারজন কক্সবাজার আসেন। দুপুরের দিকে সৈকতে গোসলে নামেন। ঢেউয়ে ভেসে যাচ্ছিলেন, পরে মুমূর্ষু অবস্থায় বন্ধুরা উদ্ধার করে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।
কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে, প্রাথমিকভাবে তিন বন্ধু ঘটনার বিষয়ে জানিয়েছেন। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং তার পরিবার কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান তিনি।
Parisreports / Parisreports
ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু
জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন
২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ
পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস
চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ
বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার
ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা
বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী