রবিবার, ১৪ জুন, ২০২৬

জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে: প্রেস সচিব


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৯-২০২৫ সকাল ৮:৫৪

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো অবস্থাতেই তা পেছানো হবে না। এই নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে মাগুরার শ্রীপুরের নাকোল ইউনিয়নের মাঝাইল এলাকায় রেললাইন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ঢাকসু) নির্বাচনসহ বিভিন্ন জায়গায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। একইভাবে জাতীয় নির্বাচনও শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হবে এটি সরকারের অঙ্গীকার। মানুষ উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে যাকে খুশি তাকে ভোট দেবে। নির্বাচন বানচালের কোনো সুযোগ থাকবে না।

মাগুরা রেললাইন প্রকল্প পরিদর্শনকালে কবি ফররুখ আহমদের বাড়ি সংরক্ষণ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, মুসলিম রেনেসাঁর প্রথম কবি ফররুখ আহমদ যেই বাড়িতে জন্মগ্রহণ করেছেন এবং যে ঘরে বসে কবিতা রচনা করেছেন, সেই বাড়ির ওপর দিয়েই আগে রেললাইন প্রকল্পের নকশা করা হয়েছিল। কবির পরিবারের পক্ষ থেকে বিষয়টি অন্তর্বর্তী সরকারের নজরে আনলে রেল ও সড়কপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়জুল কবির খান প্রকল্প পরিচালককে নির্দেশ দেন কোনোভাবেই কবির বাড়িতে হাত না দিয়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। বর্তমানে নকশা পরিবর্তন করে রেললাইন বাড়ি থেকে প্রায় ১০ ফুট দূরে সরিয়ে নেওয়া হয়েছে। ফলে বাড়িটি সম্পূর্ণ সংরক্ষিত থাকবে।

Parisreports / Parisreports

বাংলাদেশে ব্রাজিল ভক্তদের উন্মাদনার খবর ব্রাজিলিয়ান গণমাধ্যমে!

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারো আগুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান

ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

ফের দাম বাড়ল পেট্রোল-অকটেনের

ফেরিতে গাড়ি ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে

রামিসা হত্যায় ২ জনকে অভিযুক্ত করে চার্জশিট

ঈদে বাংলাদেশে কোরবানি হতে যাচ্ছে ট্রাম্প

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

৮ বছরের শিশুকে গলাকেটে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেফতার

বাংলাদেশ থেকে ৪ খাতে কর্মী নিতে আগ্রহী কাতার

কারওয়ান বাজারে দৈনিক ২-৩ কোটি টাকা চাঁদাবাজি

সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশনা