বুধবার, ২২ জুলাই, ২০২৬

বার বার কাশি দিয়ে পরীক্ষার হলে ধরা পড়লেন চাকরিপ্রার্থী


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১০-২০২৫ সকাল ৬:৫৫

দিনাজপুরে চাকরির পরীক্ষার হলে বার বার কাশি দিয়ে ফেঁসে গেছেন এক ব্যক্তি। তার কাছে পাওয়া গেছে দুটি ডিভাইস। খাদ্য অধিদপ্তরের ‘উপখাদ্য পরিদর্শক’ পদের পরীক্ষার হলে শনিবার (২৫ অক্টোবর) এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে চক্রের আরও দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি, জিজ্ঞাসাবাদে আটক পরীক্ষার্থী কৃষ্ণকান্ত রায় জালিয়াতির কথা স্বীকার করেন। তাকে বলা হয়েছিল প্রশ্নের সেট ‘পদ্মা’ হলে যেন কাশি দেন। বিষয়টি বুঝতে না পেরে বারবার কাশি দিতে গিয়ে ধরা পড়েন তিনি।

কৃষ্ণপদ রায়ের দেওয়া তথ্যে পরবর্তীতে স্বপ্নচূড়া ছাত্রাবাসে অভিযান চালিয়ে আরও দুইজন—মো. সবুজ ও মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়।

অভিযানে পাঁচটি ইলেকট্রনিক ডিভাইস, একাধিক সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড এবং নকল স্ট্যাম্প জব্দ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, কৃষ্ণপদের শরীরের ভেতরে পোশাকের সঙ্গে ডিভাইস লাগানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা তার জালিয়াতি ধরে ফেলতে সক্ষম হন। 

গ্রেফতার কৃষ্ণপদ দিনাজপুরের বিরল উপজেলার বাসিন্দা। আর সবুজ ও মামুন দুজনই স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বলে জানিয়েছে পুলিশ।

Parisreports / Parisreports

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭